ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আরাগচি

যুক্তরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ নিলে কঠোর জবাব দেবে তেহরান 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৬, ০২:১৯ এএম

যুক্তরাষ্ট্র আগ্রাসী পদক্ষেপ নিলে কঠোর জবাব দেবে তেহরান 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ধরনের শত্রুতামূলক বা আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তেহরান তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাগচি স্পষ্টভাবে জানান, ওয়াশিংটনের যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব ইরান দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে দেবে।

তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যও নাকচ করে দেন। রুবিও দাবি করেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালাচ্ছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তাদের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক নৌপথ লক্ষ্য করে নয়। এটি মূলত আত্মরক্ষার অংশ হিসেবে নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরাগচির ভাষায়, ইরানি বাহিনী এমন কিছু অবস্থানে আঘাত করছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা চালায় এবং যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি, তা আরও সংঘাত সৃষ্টি করেও অর্জন করা যাবে না।

এছাড়া কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোকে তিনি আত্মরক্ষামূলক অভিযান হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনায় প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। পাশাপাশি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

আরাগচির দাবি, এসব হামলার লক্ষ্য ছিল এমন স্থাপনা, যেগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ঘাঁটি বা কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং যেখান থেকে বেসামরিক জাহাজ বা যুদ্ধবিরতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালিত হয়।

তথ্যসূত্র: আল জাজিরা

এম জি
 

Link copied!