ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হিজবুল্লাহর হামলা: ইসরায়েলি ২৪ সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৪, ০৮:৪৪ পিএম

হিজবুল্লাহর হামলা: ইসরায়েলি ২৪ সেনা হতাহত

দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে প্রায়ই সরাসরি গোলাগুলি হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুুদ্ধে বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যান মাওরি (৪৩) ক্যাপ্টেন, অ্যালন সাফ্রাই (২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১), মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

তারা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে মাওরি ছিলেন ডেপুটি কমান্ডার।

আইডিএফের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি ভবনে লজিস্টিকস গ্রহণ করছিল ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ সেখানে হামলা করে।

বলা হয়েছে, ভবনের পাশে দাঁড়িয়ে সেনারা সরঞ্জামগ্রহণ করছিল। সেখানেই বেশ কিছু রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।

আহত ১৯ সেনার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়েছে।

আরএস

Link copied!