ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৫, ০১:৩৬ পিএম

মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় জেনারেল হাতামি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা লড়ব— লড়ব আমাদের সম্মান, স্বাধীনতা ও জনগণের সুখ-শান্তির জন্য। শহীদদের রক্ত আমাদের থামায় না, বরং আরও সাহস ও প্রেরণা জোগায়। আমাদের সামরিক শক্তি নিয়ে কেউ যেন ভুল করে না।”

উল্লেখ্য, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রতিক্রিয়া দিলেন দেশটির সেনাপ্রধান। ওই হামলায় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

ইএইচ

Link copied!