ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাওয়ায় কানাডাকে ‘শায়েস্তা’ করল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ০৮:২৪ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাওয়ায় কানাডাকে ‘শায়েস্তা’ করল ট্রাম্প

আগামী মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই ঘোষণার পর গত বুধবার কানাডা সম্পর্কে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে শুধু বার্তা দিয়েই থেমে থাকেননি, এবার কানাডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি।

নতুন এক নির্বাহী আদেশে ট্রাম্প কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করেছেন। আদেশটি ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছিলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও তার কথা হয়েছে।

কার্নি বলেন, “একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।”

এই ঘোষণার পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা এখন অনেক কঠিন হবে।” তিনি আরও বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার কানাডার পদক্ষেপ যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্ককে হুমকির মুখে ফেলবে।”

শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবে রূপ নিল—কানাডার বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে ট্রাম্প নিলেন ‘প্রতিশোধ’। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।

ইএইচ

Link copied!