ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ইসহাক দার

ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিমদের নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৮:১৪ পিএম

ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিমদের নয়

পাকিন্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া নয়। সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার জাতীয় সংসদে বক্তব্য তিনি এ কথা বলেন।

ইসহাক দার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা আমাদের নয়, আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও ওআইসি ব্যর্থ হওয়ায় মুসলিম দেশগুলো শেষ আশার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলী বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর।

ইসহাক দার আরও বলেন, শেহবাজ শরিফ প্রথমে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালেও পরে পাকিস্তান কিছুটা দূরত্ব তৈরি করে। কারণ শেহবাজ শরিফ কেবল ট্রাম্পের একটি টুইটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। তবে বাকি বিষয়ে আলোচনার সুযোগ রাখা বা ট্রাম্পের ২০ দফা বাস্তবায়ন, এই দুই বিকল্প ছিল। তিনি বলেন, পাকিস্তান দ্বিতীয় বিকল্পকে সমর্থন করেছে।

ইএইচ

Link copied!