ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৫:৪৯ পিএম

স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’

ভারতের উত্তর প্রদেশে এক অদ্ভুত অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন। মঙ্গলবার এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। স্থানীয় গণমাধ্যম জানায়, মেরাজ নামের এক ব্যক্তি ‘সমাধান দিবস’-এ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। সাধারণত ওই দিনে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড বা রাস্তা-ঘাটসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তবে মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন।

জেলা প্রশাসকের সামনে মেরাজ জানান, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায় এবং আমাকে কামড়াতে আসে। তার দাবি, একবার স্ত্রী সত্যিই তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে তাকে তাড়া করেন।

অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এটি ভাইরাল হয়। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, হয়তো তিনি নাগমণি লুকিয়ে রেখেছেন। আরেকজন মন্তব্য করেন, সমাধান একটাই-তুমিও সাপ হয়ে যাও!’

এদিকে জেলা প্রশাসন বিষয়টিকে ‘মানসিক হয়রানি ও অস্বাভাবিক আচরণ’ হিসেবে গুরুত্বের সঙ্গে দেখছে। মাহমুদাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!