ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রানওয়ে থেকে কার্গো উড়োজাহাজ সাগরে পড়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১১:৩৬ এএম

রানওয়ে থেকে কার্গো উড়োজাহাজ সাগরে পড়ে নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

সোমবার ভোরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৯৭৮৮ উত্তর দিকের রানওয়েতে একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

উড়োজাহাজটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং তখনই নিরাপত্তা টহল গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিমানটি দুই ভাগে ভেঙে সাগরে পড়ে যায়।

দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২১৩ জন সদস্য ও ৪৫টি যানবাহনের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। তদন্তকারীরা এখন ব্ল্যাক বক্স উদ্ধার অভিযানে কাজ করছেন।

দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) বিমানটি ৩০ বছর পুরনো। এটি একসময় যাত্রীবাহী উড়োজাহাজ ছিল, পরে কার্গোতে রূপান্তর করা হয়।

এমিরেটস জানায়, ফ্লাইটটি ‘ওয়েট লিজ’ চুক্তিতে এয়ার এসিটি থেকে ভাড়া নেওয়া হয়েছিল। বিমানে কোনো মালামাল ছিল না এবং সব ক্রু নিরাপদ আছেন।

জেএইচআর

Link copied!