ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাপানে ফের ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:২৩ পিএম

জাপানে ফের ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মাত্র চার দিনের ব্যবধানে ফের বড় ভূমিকম্প হয়েছে জাপানের উত্তরপূর্বাঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দপ্তর (জিএমএ)।

তাৎক্ষণিক এক বার্তায় জিএমএ জানিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প হয়। উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলায় সাগরের তলদেশের ২০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।

মাত্র চার দিন আগে সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল সাগরের তলদেশ।

আজকের ভূমিকম্পের পর সরকার হনশু, হোক্কাইডো ও রাজধানী টোকিওর পূর্বদিকে চিবা দ্বীপের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, চার দিন আগের ভূমিকম্পের ধারবাহিকতায় আজকের ভূমিকম্প হয়েছে এবং নিকট ভবিষ্যতে এমন আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

ইএইচ

Link copied!