ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পুতিনের বাসভবনে ড্রোন হামলা, নিন্দা জানালেন শেহবাজ শরিফ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৮ পিএম

পুতিনের বাসভবনে ড্রোন হামলা, নিন্দা জানালেন শেহবাজ শরিফ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করেছেন। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যখন চলমান, তখন এমন ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। 

এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই অভিযোগকে ঘৃণ্য হিসেবে উল্লেখ করেন এবং নিরাপত্তা ও শান্তি বিনষ্টকারী সব ধরনের সহিংসতার প্রতি পাকিস্তানের কঠোর বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়ার নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের সংহতিও প্রকাশ করেন।

রাশিয়া অভিযোগ করেছে, গত মাসের শেষদিকে নোভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেন দীর্ঘপাল্লার একাধিক ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায়। তবে কিয়েভ এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে জানায়, শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যেই এমন দাবি করা হচ্ছে। মস্কো জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করা হামলাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন। তবে তিনি জানান, আলোচনার অবস্থান পুনর্মূল্যায়ন করা হলেও শান্তি প্রক্রিয়া থেকে সরে যাবে না রাশিয়া। অন্যদিকে ইউক্রেন অভিযোগ করেছে, আরও হামলার অজুহাত তৈরি এবং কূটনৈতিক অগ্রগতি ব্যাহত করতেই মস্কো এই অভিযোগ তুলেছে।

এএন

Link copied!