ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে সই করলেন মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৭:১৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে সই করলেন মাওলানা ফজলুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোকবইয়ে সই করেছেন মাওলানা ফজলুর রহমান। 

তিনি পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী এবং দেশটির অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিবিদ।

সোমবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বাংলাদেশের কাউন্সেলর (রাজনৈতিক) এবং চার্জ ডি অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা ফজলুর রহমান। পরে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাতিহা পাঠ করেন এবং শোকবইয়ে সই করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি এসব তথ্য জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় মাওলানা ফজলুর রহমানও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবইয়ে সইয়ের ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর করে গেছেন। সপ্তাহব্যাপী সফরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশেও অংশ নেন তিনি। 

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভক্ত দুই অংশের বিরোধ মেটাতেও একাধিক বৈঠক করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের দুই অংশই বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। ইতোমধ্যে জমিয়তের পাঁচ নেতাকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। শোকবইয়ে সই করার সময় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!