ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

তেল খাত সংস্কারের পথে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ১১:১৬ এএম

তেল খাত সংস্কারের পথে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার হাইড্রোকার্বন (তেল ও গ্যাস) আইন সংস্কারের একটি ব্যাপক প্রস্তাব দেশটির তেল শিল্পে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রয়টার্সের যাচাই করা খসড়া নথি অনুযায়ী, এই সংস্কার কার্যকর হলে বিদেশি ও স্থানীয় বেসরকারি কোম্পানিগুলো সরাসরি ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনার সুযোগ পাবে। এমনকি রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-র (PDVSA) সংখ্যালঘু অংশীদার হয়েও কোম্পানিগুলো উৎপাদিত তেল বাজারজাত করতে এবং লভ্যাংশ সরাসরি গ্রহণ করতে পারবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ গত সপ্তাহে জাতীয় পরিষদে এই সংস্কার প্রস্তাবটি উত্থাপন করেন। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলের ঐতিহাসিক তেল আইন পরিবর্তনের মাধ্যমে ওপেকভুক্ত দেশটির তেল শিল্প পুনর্গঠনের এই উদ্যোগ বৃহস্পতিবার জাতীয় পরিষদে প্রাথমিক ভোটে অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন আরও একটি ভোটের অপেক্ষা।

যুক্তরাষ্ট্রের সাথে তেলের চুক্তি ও ট্রাম্পের বক্তব্য এই আইনি পরিবর্তনের আবহেই চলতি মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে প্রায় পাঁচ কোটি ব্যারেল তেল সরবরাহের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার প্রধান রাজস্ব উৎসের ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বৃহস্পতিবার ডেলসি রড্রিগেজের নেতৃত্বকে ‘খুবই শক্তিশালী’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পেতে শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি বাড়বে এবং করের চাপ কমবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি ভেনেজুয়েলাও আগের চেয়ে ভালো অবস্থানে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইনি জটিলতা ও সাংবিধানিক বিতর্ক তবে স্বাধীন আইন বিশেষজ্ঞরা এই সংস্কার প্রস্তাব নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাঁদের মতে, প্রস্তাবিত এই সংস্কার ভেনেজুয়েলার বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। কারণ সংবিধানে তেল শিল্পের মূল কার্যক্রম রাষ্ট্রের জন্য সংরক্ষিত রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চাভেজ ও মাদুরো আমলে প্রণীত পুরনো আইনগুলো বাতিল না করলে এই সংস্কার বাস্তবায়ন কঠিন হবে এবং তেল শিল্পে প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হতে পারে।

কূটনৈতিক অঙ্গনে পরিবর্তন তেল খাতের এই পরিবর্তনের মধ্যেই কারাকাসে কূটনৈতিক রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র নিকারাগুয়া ও হন্ডুরাসের সাবেক রাষ্ট্রদূত লরা এফ. ডগুকে ভেনেজুয়েলায় নতুন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেএইচআর

Link copied!