ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি রক্ষা

ট্রাম্পের আহ্বানে সাড়া দিল না ব্রিটেন, জার্মানি ও গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

ট্রাম্পের আহ্বানে সাড়া দিল না ব্রিটেন, জার্মানি ও গ্রিস

হরমুজ প্রণালির সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সহায়তার আহ্বানে সরাসরি ‘না’ বলে দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস। 

সোমবার (১৬ মার্চ) দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মধ্যপ্রাচ্যের কোনো বৃহত্তর যুদ্ধে নিজেদের জড়াতে চায় না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতে অংশ নেবে না। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর তিনি এই মন্তব্য করেন। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে সামরিক সহায়তা না দেয়, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ওই অঞ্চলে থাকা ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের সুরক্ষা প্রদানই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার। ব্রিটেন কোনো বড় যুদ্ধের অংশ হবে না, বরং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করবে।

এদিকে জার্মান সরকারের এক মুখপাত্র জানান, ইরানের সাথে এই যুদ্ধের কোনো সম্পর্ক ন্যাটোর নেই। জার্মানি কোনোভাবেই এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কোনো অভিযানেও যোগ দেবে না। যতদিন এই সংঘাত চলবে, জার্মানি নিজেকে দূরে রাখবে বলে তিনি নিশ্চিত করেন।

একইভাবে গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস জানান, তারা এই ধরনের কোনো প্রক্রিয়ায় জড়াতে আগ্রহী নন। মূলত ট্রাম্পের হুমকির মুখে ন্যাটোর প্রধান মিত্র দেশগুলোর এমন অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জেএইচআর

Link copied!