ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৫:০৫ পিএম

ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের
ফাইল ছবি

ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ মন্তব্য করে সামরিক এ জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার কথা দৃঢ়ভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।’

যুক্তরাষ্ট্র ন্যাটোর-নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) সদস্যপদ ছাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই প্রতিরক্ষা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত এখন ‘পুনর্বিবেচনার ঊর্ধ্বে’।

হরমুজ প্রণালী পুনরায় চালু করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যানের পর, হোয়াইট হাউস যে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না।

যুক্তরাজ্যের নৌ বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।

এএন

Link copied!