ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরানের তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:৫৮ পিএম

ইরানের তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ভয়াবহ হামলা

ইরানের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ও কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মঙ্গলবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনী ওই দ্বীপের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালিয়েছে। এর আগে গত ৩০ মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তেলকূপ, বিদ্যুৎ কেন্দ্র ও খারগ দ্বীপ পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবারও তিনি ইরান সরকারকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছিলেন।

একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা মঙ্গলবার ইরানজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, তারা ইরানের কয়েক ডজন স্থাপনায় এই অভিযান পরিচালনা করেছে, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তিতে আসার জন্য ওয়াশিংটনের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। খারগ দ্বীপে হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে এখনও এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!