ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আলোচনা ব্যর্থ হলে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১১:২৮ এএম

আলোচনা ব্যর্থ হলে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে গেলে ইরানে আরও কঠোর ও বিধ্বংসী হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের নৌবহরকে আধুনিক অস্ত্র ও গোলাবারুদে সজ্জিত করা হচ্ছে। এই প্রস্তুতিকে তিনি ‘রিসেট’ বা নতুন কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা নতুনভাবে সাজাচ্ছে এবং প্রয়োজনে এসব শক্তি ব্যবহার করা হবে। আলোচনা সফল না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তারা আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আলোচনার সুযোগ রাখতে ইরানের কিছু নেতাকে এখনো ‘বেঁচে রাখা হয়েছে’।

অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র একাধিকবার হামলা চালিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, ইরান আলোচনায় সদিচ্ছা রাখলেও যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত ও সম্মানজনক চুক্তি করতে চায়, তবে তেহরানও সমঝোতায় যেতে প্রস্তুত।

শান্তি আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।

এএন

Link copied!