ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুমার দিনে আল-আকসায় লক্ষাধিক মুসল্লির ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০১:৫৯ পিএম

জুমার দিনে আল-আকসায় লক্ষাধিক মুসল্লির ঢল

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই স্থানটি খুলে দেওয়ার পর শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে।

ইরানে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হলে জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ৩টি ধর্মের প্রধান পবিত্র স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ওল্ড সিটির মধ্যে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ, ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত। দীর্ঘ সময় এই স্থানগুলো বন্ধ থাকায় এ বছর পবিত্র রমজান মাসেও আল-আকসায় প্রবেশের সুযোগ পাননি মুসলমানরা।

ইসলামিক ওয়াকফ জানিয়েছে, শুক্রবার ১ লাখের বেশি মুসল্লি আল-আকসায় জুমার নামাজে অংশ নিয়েছেন। লাইভ ফুটেজে দেখা গেছে, পুরো চত্বর মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।

তবে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য এখনও বয়স ও পারমিট সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি রেখেছে ইসরায়েল।

শরীফ মোহাম্মদ নামের এক মুসল্লি বলেন, জুমার নামাজ আমাদের জন্য অবশ্যপালনীয়। তবে আল-আকসায় এটি আদায় করা সম্পূর্ণ অন্যরকম বিষয়।

৫৫ বছর বয়সী আহমদ আম্মার তার অনুভূতি প্রকাশ করে বলেন, এটি এক অবর্ণনীয় ভালো লাগা।

পবিত্র স্থানগুলো খুলে দেওয়ার পাশাপাশি ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার অধিকাংশ বিধিনিষেধও তুলে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে লেবানন সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় এলাকায় এই ছাড় দেওয়া হয়নি। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

এম জি
 

Link copied!