ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:০১ পিএম

যুক্তরাষ্ট্র-ইরানকে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ। উভয় পক্ষকে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, এই কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশ যেন স্থায়ী ও অর্থবহ একটি সমঝোতার পথে এগিয়ে যায় সেই প্রত্যাশা রয়েছে মহাসচিবের। তার মতে, উত্তেজনা প্রশমনে এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে সংলাপই সবচেয়ে কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ফিরে যাওয়ার ঝুঁকি কমাতে আলোচনার বিকল্প নেই। আন্তর্জাতিক বিরোধ মেটাতে শান্তিপূর্ণ উপায় গ্রহণ করা উচিত এবং তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতাতেই হওয়া প্রয়োজন।

এদিকে, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে মহাসচিবের একজন বিশেষ দূত ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন বলেও জানানো হয়েছে।

এএন

Link copied!