ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুরু পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৭:১৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুরু পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষা ও উত্তেজনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক আলোচনা। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপ চলছে। তবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা সরাসরি উচ্চপর্যায়ে কথা বলছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দীর্ঘ ৪০ দিন ধরে দেশগুলোর মধ্যে যুদ্ধ চলে। পরবর্তীতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় গত ৮ এপ্রিল উভয় পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ চলাকালেই স্থায়ী সমাধানের লক্ষ্যে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

আলোচনা শুরু হলেও এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালই এক কড়া বার্তায় জানিয়েছেন, যদি এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তবে ইরানে পুনরায় সামরিক হামলা চালানো হবে। এজন্য মার্কিন যুদ্ধজাহাজগুলো প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন।

বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকের দিকে গভীর নজর রাখছেন। কারণ, এই আলোচনার সফলতার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে।

জেএইচআর

Link copied!