ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫৩ পিএম

স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত শ্রমমন্ত্রী

নিজ স্ত্রীকে সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

শ্রমমন্ত্রীর নিজ দল ‘রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি’ (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে দীপক কুমারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অকাট্য প্রমাণ পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীপক কুমার শাহ ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেন। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ওই পদটিতে নিজের স্ত্রীকে পুনর্বহাল করার বিষয়টি দলের নীতি ও সততার পরিপন্থি বলে গণ্য হয়েছে। আরএসপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আরএসপির সুপারিশ আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং শাহকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এই ঘটনায় স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। সূত্র: কাঠমান্ডু পোস্ট।

জেএইচআর

Link copied!