ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৯:৩৮ এএম

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন জে ডি ভ্যান্স
ছবি- সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ সময় ধরে চলা উচ্চপর্যায়ের আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

রোববার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও তা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। ফলে সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলোচনায় দেশটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানের সামনে উপস্থাপন করেছিল। তবে ইরান সেসব শর্ত মেনে নিতে রাজি হয়নি।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এএন

Link copied!