ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০১:২৯ পিএম

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ‘পরিকল্পনা’ ও অর্থের বিনিময়ে নিরাপত্তা ভঙ্গের প্রস্তাব পাঠানোর অভিযোগে দেশটির বিহারে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী যুবকের নাম আমান তিওয়ারি। তিনি বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর নাম ব্যবহার করে একটি ইমেইল পাঠান, যেখানে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা ভঙ্গের প্রস্তাব দেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ওই ইমেইলে তিনি মাত্র ২২ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথাও উল্লেখ করেছিলেন। গোপন সূত্রে তথ্য পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং গত বুধবার (৮ এপ্রিল) অভিযুক্তকে তার বাড়ির কাছে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। পরে তার ঘর সিলগালা করে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়।

বক্সারের পুলিশ সুপার শুভম আর্য বলেন, অভিযুক্ত বেকার অবস্থায় অর্থের আশায় এই ধরনের বার্তা পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে তার বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, এটি তার প্রথম অপরাধ নয়। ২০২২ সালেও কিশোর বয়সে তাকে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি সংক্রান্ত ভুয়া ইমেইল পাঠানোর অভিযোগে আটক করা হয়েছিল।

বর্তমান মামলায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা ডিভাইসগুলোতে একাধিক ভিপিএন ও ডার্ক ওয়েব-সংক্রান্ত অ্যাপ পাওয়া গেছে, যা সাইবার অপরাধে ব্যবহৃত হয়ে থাকতে পারে। একই সঙ্গে কিছু ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

তদন্ত চলমান রয়েছে এবং পুরো ঘটনার পেছনের নেটওয়ার্ক বা উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।

এএন

Link copied!