ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিয়ের দাবিতে পানির ট্যাংকে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০২:৪৮ পিএম

বিয়ের দাবিতে পানির ট্যাংকে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ঘটেছে এক অভিনব ঘটনা, যা অনেকটা সিনেমার দৃশ্যকেও হার মানায়। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলে-এর বিখ্যাত ‘বীরু’ চরিত্রের মতোই এক যুবক বিয়ের দাবিতে পানির ট্যাংকের ওপর উঠে আত্মহত্যার হুমকি দেন।

রোববার সকালে পুরুলিয়া শহরের দুলমি এলাকায় স্থানীয়রা দেখতে পান, একটি উঁচু জলের ট্যাংকের মাথায় দাঁড়িয়ে চিৎকার করছেন এক যুবক। পরে জানা যায়, তার নাম আব্বাস আনসারী (২২)। তার একটাই দাবি ‘বিয়ে করতে চাই’। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে আব্বাস বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। পরিবার বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও কোনো কারণে তা দ্রুত বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে কাউকে কিছু না জানিয়ে তিনি ট্যাংকের ওপর উঠে এই কাণ্ড ঘটান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। নিচে দাঁড়িয়ে আব্বাসের বাবা হাবিব আনসারী ছেলেকে নামানোর জন্য অনেক অনুরোধ করেন। তবে প্রথমে কোনোভাবেই তাকে নামানো সম্ভব হচ্ছিল না।

একদিকে তীব্র গরম, অন্যদিকে উঁচু ট্যাংকের ওপর দাঁড়িয়ে থাকা যুবক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। দীর্ঘ সময় ধরে বোঝানোর পর শেষ পর্যন্ত বিয়ের আশ্বাস দিলে আব্বাস নিচে নামতে রাজি হন।

এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য, আর অনেকেই এটিকে বাস্তব জীবনের ‘বীরু’র নাটকীয় কাণ্ড বলেই অভিহিত করছেন।

এএন

Link copied!