ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোমবার আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৯:২৭ এএম

সোমবার আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি টেকসই সমঝোতায় পৌঁছাতে আগামী সোমবার পুনরায় দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার বিষয়ে অবগত ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে। 

এই গুরুত্বপূর্ণ আলোচনাকে সামনে রেখে রোববারই দুই দেশের প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেই বৈঠকে তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষ পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই দুই দেশকেই আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়।

উল্লেখ্য, টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই দেশ ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ১১ এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনা শুরু হলেও ২১ ঘণ্টা ব্যাপী সেই বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। বর্তমানে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান পুনরায় এই শান্তি প্রক্রিয়া শুরু করার সুযোগ পেয়েছে।

বৈঠক কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। 

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবারের এই সংলাপ থেকে একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে ইতিবাচক কোনো ঘোষণা আসবে বলে আশা করছে বিশ্ববাসী।

জেএইচআর

Link copied!