ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সমন্বিত সন্ত্রাসী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৬:১৯ পিএম

সমন্বিত সন্ত্রাসী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী ও টুয়ারেগ বিদ্রোহীদের সমন্বিত হামলায় পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। রাজধানী বামাকোর উত্তরে অবস্থিত কাটিতে তার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর তিনি নিহত হন।

শনিবার দেশটির একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীগুলো। এর মধ্যে কাটিতে অবস্থিত শক্তিশালী সেনাঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ চালানো হয়। হামলার পরদিনই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হয়।

কামারা ২০২০ ও ২০২১ সালের অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সামরিক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তাকে সরকারের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবেও বিবেচনা করা হতো বলে জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদক নিকোলাস হক বলেন, “ক্ষমতাসীন সামরিক নেতৃত্বে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। তার মৃত্যু মালির নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধাক্কা।”

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা কাটির পাশাপাশি বামাকো, গাও, কিদাল ও সেভারেসহ একাধিক শহরে একযোগে আক্রমণ চালায়। এখনো কিছু এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাটিকে সাধারণত দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক এলাকা হিসেবে বিবেচনা করা হলেও সেখানে এ ধরনের হামলা বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট আসিমি গোইতা নিরাপদ স্থানে রয়েছেন বলে জানা গেছে। এদিকে আফ্রিকান ইউনিয়ন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক দপ্তর হামলার নিন্দা জানিয়েছে।

এএন

Link copied!