ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষে নিভে গেল ১৪ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১১:০৫ এএম

মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষে নিভে গেল ১৪ প্রাণ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় অন্তত ৮৪ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার গভীর রাতে বেকাসি এলাকার একটি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনো ভাঙাচোরা বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবা কর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় রেল সংস্থা কেএআই সূত্রে জানা গেছে, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে জাকার্তা-সুরাবায়া রুটের দূরপাল্লার আর্গো ব্রোমো আংগ্রেক ট্রেনটির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সড়কযান লেভেল ক্রসিংয়ে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটি লাইনের ওপর আটকে পড়ে। এরপর দ্রুতগতিতে আসা অন্য ট্রেনটি সেটিকে সজোরে আঘাত করে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে। সীমিত জায়গায় কাজ করতে হওয়ায় যাত্রীদের জীবিত উদ্ধারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। উদ্ধারকর্মীরা বিশেষ যন্ত্র ব্যবহার করে ধাতব কাঠামো কেটে আটকে পড়াদের বের করার চেষ্টা করছেন।

আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ার রেলব্যবস্থায় অবকাঠামোগত দুর্বলতা এবং অরক্ষিত লেভেল ক্রসিং দীর্ঘদিন ধরেই বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতেও একই ধরনের ঘটনায় বহু প্রাণহানির নজির রয়েছে।

সরকার বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!