ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৫৭ দিন পর তেহরানের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০৫ পিএম

৫৭ দিন পর তেহরানের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আবারও চালু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় বিমানবন্দরটির কার্যক্রম সম্পূর্ণভাবে থেমে গিয়েছিল। তবে দুই দিন আগে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার পর সেখানে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি বিমান চলাচল করলেও বর্তমানে তা কমে ১০ থেকে ১৫টিতে নেমে এসেছে। তবে ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ছে এবং টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতিও আবার চোখে পড়ছে।

দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতির মধ্যেই বিমানবন্দরটি পুনরায় সচল করা হয়েছে। রাজধানীর দ্বিতীয় বিমানবন্দর মেহরাবাদ যুদ্ধ চলাকালে একাধিকবার হামলার শিকার হয়, যা মূলত অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত হয়। পাশাপাশি তাবরিজ ও উর্মিয়ার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সংঘাতে বেশ কিছু যাত্রীবাহী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান পরিবহন খাত বড় সংকটে পড়ে। বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে কিছুটা স্বাভাবিকতা ফিরলেও সাধারণ মানুষের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভবিষ্যতে স্থায়ী শান্তি আসবে নাকি আবারও সংঘাত শুরু হবে, এ নিয়ে উদ্বেগ কাটছে না।

এম জি

Link copied!