ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদারে বিশেষ বলয় গঠন করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০২:১৪ পিএম

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদারে বিশেষ বলয় গঠন করবে ইরান
সংগৃহীত ছবি

ইরান তার কৌশলগত উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে দক্ষিণাঞ্চলীয় জলসীমায় নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলছে, আরব উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নৌচলাচল ব্যবস্থায় কঠোর তদারকি ও সমন্বিত নজরদারি কাঠামো গড়ে তোলা হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, আইআরজিসির নৌ শাখা থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে একটি বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর করা হবে। এই বলয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো উপসাগরীয় জলসীমাকে দেশের অর্থনৈতিক ও কৌশলগত শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে ইরানের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ জোরদারের ঘোষণাকে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি পরিবহনের দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশটির শীর্ষ নেতৃত্বের কঠোর বার্তার পরপরই এই সিদ্ধান্ত আসে, যা উপসাগরীয় অঞ্চলে ইরানের অবস্থানকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

এএন

Link copied!