ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০৭:৫২ পিএম

ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইয়েমেনের শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের দ্বারা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র ব্যক্তি ‘এম/টি ইউরেকা’ নামের তেলবাহী ট্যাংকারটিতে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা জাহাজটি এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে।

এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা জানায়, মুকাল্লা বন্দর থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, সবুজ রঙের একটি ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনকভাবে ওই জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল।

ঘটনাটিতে কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম জি
 

Link copied!