ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৭:৪০ পিএম

মমতা ও শুভেন্দুর মোবাইল জব্দ, অভিষেককে গণনাকেন্দ্র ছাড়ার নির্দেশ

ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির নির্বাচন কমিশন। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা কার্যকর করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী গণনাকেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে উপস্থিত হলে তাকে স্থান ত্যাগ করতে বলা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র প্রার্থী বা অনুমোদিত এজেন্টদেরই গণনাকেন্দ্রে থাকার অনুমতি রয়েছে। যেহেতু অভিষেক প্রার্থী নন, তাই তাকে বের হয়ে যেতে বলা হয়।

সব মিলিয়ে ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বা বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন কঠোর নজরদারি ও নিয়ম প্রয়োগ করছে বলে জানা গেছে।

এদিকে, ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা চলাকালে রাজনৈতিক অঙ্গনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরি, এই তিন অঞ্চলের ফলাফল বিশেষভাবে আলোচনায় এসেছে। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) এবার ভালো অবস্থানে রয়েছে বলে বিভিন্ন ফলাফলে ইঙ্গিত মিলছে।

অন্যদিকে, এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট ও ডিএমকে-কংগ্রেস জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে প্রাথমিক গণনায় জানা গেছে।

এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধনসহ একাধিক ইস্যু নিয়ে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল, যা ভোট গণনার সময় আরও স্পষ্ট হয়ে উঠছে।

এএন

Link copied!