আন্তর্জাতিক ডেস্ক
মে ৭, ২০২৬, ০১:০৩ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের পর ইরান আর আগের অবস্থায় নেই; বরং আন্তর্জাতিক পরিসরে দেশটির অবস্থান আরও মজবুত হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের এই পরিবর্তিত অবস্থান সম্পর্কে চীনের নেতারাও একই মূল্যায়ন করছেন।
চীনের রাজধানী বেইজিংয়ে ওয়াং ই এর সঙ্গে বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।
বৈঠকের বিষয়ে আরাগচি বলেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল চলমান সংঘাত, যুদ্ধ বন্ধের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি এবং চলমান কূটনৈতিক দর-কষাকষি।
তিনি আরও জানান, ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং সামনে আরও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি
এম জি