ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হান্টাভাইরাসের উৎস খুঁজছে ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৬, ১১:৪২ পিএম

হান্টাভাইরাসের উৎস খুঁজছে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হান্টাভাইরাসে আক্রান্ত এক দম্পতি এমন কয়েকটি স্থানে ভ্রমণ করেছিলেন, যেখানে ভাইরাস বহনকারী বিশেষ প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, হান্টাভাইরাসের প্রাদুর্ভাব কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, আক্রান্ত প্রথম দুই ব্যক্তি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন। সফরকালে তারা এমন কিছু এলাকায় অবস্থান করেছিলেন, যেখানে হান্টাভাইরাস বহনকারী ইঁদুরের একটি প্রজাতি রয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত দম্পতির যাতায়াত ও অবস্থানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আর্জেন্টিনার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, ‘এমভি হন্ডিয়াস’ নামের জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলেছেন ডব্লিউএইচও প্রধান। ক্যাপ্টেন তাকে জানিয়েছেন, জাহাজটি আবার চলাচল শুরু করায় যাত্রীদের মনোবল অনেকটাই বেড়েছে।

এম জি
 

Link copied!