ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন অভিনেতা ও তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। আগামীকাল রোববার বিকেল সোয়া ৩টায় তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন প্রদান করেছে।

এই দুই দলের সমর্থনের ফলে বিজয়ের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে সক্ষম হয়েছে। এর আগে প্রয়োজনীয় বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় গভর্নর আরলেকার বিজয়ের সরকার গঠনের দাবি দুইবার নাকচ করে দিয়েছিলেন।

বিজয়ের এই সাফল্যের সমান্তরালে তামিলনাড়ুর আরেক প্রভাবশালী দল এআইএডিএমকে-তে বড় ধরনের ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে। দলটির প্রভাবশালী নেতা সি ভি শানমুগমের নেতৃত্বে ৩০ জনেরও বেশি বিধায়ক আলাদা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক গুঞ্জন রয়েছে, এই বিদ্রোহী বিধায়কদের একটি অংশ বিজয়ের সরকারকে সমর্থন দিতে পারেন। শনিবার চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

চলচ্চিত্রের রঙিন পর্দা ছেড়ে সরাসরি প্রশাসনিক সিংহাসনে বিজয়ের এই আরোহণ তামিলনাড়ুর ইতিহাসে এক বিরল ঘটনা। দীর্ঘ কয়েক দশকের প্রথাগত দ্বিমুখী রাজনীতি ছাপিয়ে বিজয়ের এই উত্থানকে রাজ্যের মানুষ কীভাবে গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই চেন্নাইসহ পুরো রাজ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!