ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শি জিনপিংকে ডোনাল্ড ট্রাম্প

আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ১০:০৬ এএম

আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের
সংগৃহীত ছবি

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার সকালে গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার এই বৈঠক শুরু হয়। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে- এমন প্রত্যাশায় বৈঠকটির দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

বৈঠকের শুরুতেই দুই নেতা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করেন। বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প শি জিনপিংকে নিজের “বন্ধু” হিসেবে উল্লেখ করেন এবং তাঁর সঙ্গে সম্পর্ককে সম্মানের বলে বর্ণনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। অতীতে দুই দেশের মধ্যে বিভিন্ন জটিলতা তৈরি হলেও তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, “যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা সরাসরি কথা বলেছি। আমি তাকে ফোন করেছি, তিনিও আমাকে ফোন করেছেন। খুব দ্রুত সমাধানে পৌঁছানো গেছে।”

চীনা প্রেসিডেন্টের নেতৃত্বেরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, শি জিনপিং একজন “মহান নেতা” এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

এ সময় ট্রাম্প জানান, এই সফরে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়িক নেতারাও এসেছেন। তাদের উপস্থিতিকে তিনি চীনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে উল্লেখ করেন।

বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, অনেকে এই সম্মেলনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, তাইওয়ান ইস্যু এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা।

এএন

Link copied!