ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৯:৩৬ পিএম

বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সফরের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এই তথ্য জানায়।

দিমিত্রি পেসকভ জানান, পুতিনের চীন ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। এর আগে পুতিন ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় তার বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর।

বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরান সংকট, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে আলোচনাকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে ট্রাম্প তার এই সফর শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত এই সফরটি পিছিয়ে মে মাসে অনুষ্ঠিত হচ্ছে। পুতিন ও ট্রাম্পের এই ঘনঘন বেইজিং সফরকে বিশ্ব ভূ-রাজনীতির সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: বিসিবি, রয়টার্স।

জেএইচআর

Link copied!