ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৭ হাজার ২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:৪৮ এএম

৭ হাজার ২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে আইন ভঙ্গকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা যাচাই করা হয়। এর মধ্যে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ কর্মসংস্থানের সুযোগ পেতে সহায়তার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’ এ পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয় এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন চালানো হয়েছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এম জি
 

Link copied!