ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হামাসের শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে ইসরাইলের হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:০২ পিএম

হামাসের শীর্ষ সামরিক নেতাকে লক্ষ্য করে ইসরাইলের হামলা, নিহত ৮

গাজার হামাসের শীর্ষ সামরিক নেতা ও আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। 

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

আল জাজিরার বরাতে জানা গেছে, ইসরাইলি বাহিনীর ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

অ্যাম্বুলেন্স পরিষেবার একটি সূত্র জানিয়েছে, হামলাটি গাজা শহরের রিমাল এলাকার একটি আবাসিক ভবনে চালানো হয়। ফিলিস্তিনি গণমাধ্যমও একই তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরাইলের বরাতে এক জ্যেষ্ঠ ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন, হামলার “প্রাথমিক ইঙ্গিত” অনুযায়ী লক্ষ্যবস্তু হামাস নেতা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

একই কর্মকর্তা জানান, প্রায় দেড় সপ্তাহ আগেই রাজনৈতিক নেতৃত্ব এই হামলার অনুমোদন দিয়েছিল।

যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ দাবি করেন, ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদ হামাসের সামরিক শাখার কমান্ডার এবং ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের হত্যা, অপহরণ এবং আহত করার ঘটনায় জড়িত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি জিম্মিদের আটকে রাখা, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা এবং গাজাকে নিরস্ত্রীকরণসংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এম জি

Link copied!