ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৯ মে চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৫:০৫ পিএম

১৯ মে চীন সফরে যাচ্ছেন পুতিন

আগামী ১৯ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে দুই দেশের মধ্যকার বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এছাড়া রুশ প্রেসিডেন্ট চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। ওই আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

রুশ সংবাদ সংস্থা তাসের বরাতে আরও জানা যায়, এই সফরটি ২০০১ সালে স্বাক্ষরিত রাশিয়া-চীন ‘সদ্ভাব ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’ চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে সময় নির্ধারণ করে সাজানো হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার মধ্যেই এই সফরের খবর সামনে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই এটি প্রকাশ্যে আসে।

সূত্র: আল জাজিরা

এম জি

Link copied!