ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কিছু না জানিয়েই ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৯:২৮ পিএম

কিছু না জানিয়েই ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অঘোষিত সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এটিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সফরকালে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্র বলছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সীমান্ত নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বয় এই সফরের মূল আলোচ্য হতে পারে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যস্থতামূলক তৎপরতা এই সফরকে বাড়তি গুরুত্ব দিয়েছে।

কূটনৈতিক মহলের মতে, দ্রুত পরিবর্তনশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে যোগাযোগ বাড়ানো এখন উভয় দেশের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে এ সফর পাকিস্তানের আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থানকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

এএন

Link copied!