ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:০২ এএম

সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি ক্যাম্পবেল টাউন এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অভিযুক্ত নিজেই জরুরি নম্বরে ফোন করে ঘটনার কথা জানান। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ৪৬ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৫ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত দুই শিশু বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলে জানা গেছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি জানান, ঘটনাস্থলের ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থল থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন নেওয়া এই পরিবারটি ক্যাম্পবেল টাউনে বসবাস করছিল। পরিবারের ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বেকার ছিলেন এবং মূলত দুই সন্তানের দেখাশোনার দায়িত্বে ছিলেন, আর তার স্ত্রী বাইরে কাজ করতেন।

ঘটনার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে তিনটি পারিবারিক সহিংসতা–সম্পর্কিত হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার আদালতে তাকে হাজির করা হলে তার আইনজীবী বিষয়টিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, তার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে এ ঘটনায় আগে কোনো পারিবারিক সহিংসতার অভিযোগ বা পুলিশ রেকর্ড ছিল না বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। সামাজিক সেবা বিভাগের সঙ্গেও পরিবারের কোনো পূর্ব সংযোগ পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি ক্যাম্পবেল টাউন এলাকায় ব্যাপক শোক ও আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, শিশুদুটিকে প্রায়ই বাইরে খেলাধুলা করতে দেখা যেত। হঠাৎ এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর স্তব্ধতা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে হাজারেরও বেশি মানুষকে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেই এই ঘটনা দেশজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

এএন

Link copied!