ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আরাগচি

আবারও যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে ‘সারপ্রাইজ’ দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:২৪ পিএম

আবারও যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে ‘সারপ্রাইজ’ দেওয়া হবে

মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ভবিষ্যতে সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা তেহরানের রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা দেখিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ফলে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের ‘সারপ্রাইজ’ দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নিজের বক্তব্যের পক্ষে তিনি মার্কিন কংগ্রেসের গবেষণা প্রতিষ্ঠান কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একটি সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন। আরাগচির দাবি, ওই প্রতিবেদনে সংঘাত চলাকালে একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানবিরোধী সামরিক অভিযান শুরু করে। এরপর ড্রোনসহ অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি ও সমঝোতার জন্য দুই থেকে তিন দিনের সময়সীমা দিয়েছেন বলে জানা গেছে। তবে জেডি ভ্যান্স বলেছেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে।

এম জি

Link copied!