ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার (৮ জিলহজ) থেকে হজের মূল পর্ব শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো আল্লাহর মেহমান পবিত্র মক্কা নগরী থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার রাত থেকেই হজযাত্রীরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশ্যে রওনা হন। মিনাকে মূলত তাঁবুর নগরী বলা হয়, যেখানে হজের প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার ও কার্যক্রম সম্পন্ন করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ আরও কয়েক লাখ হজযাত্রী যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, থাকা-খাওয়া এবং পরিবহন ব্যবস্থা আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তাঁবুতে হাজিদের সহজ প্রবেশ, দিকনির্দেশনা প্রদান এবং সেবা ব্যবস্থাপনার জন্য বিশেষ সমন্বিত ব্যবস্থা চালু রেখেছে দেশটির সরকার। এ ছাড়া মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন ও কঠোর নজরদারি চালানো হচ্ছে, যাতে হজযাত্রীদের কোনো ধরনের সমস্যা না হয় এবং সব সেবা নির্বিঘ্নে নিশ্চিত করা যায়।

ধর্মীয় নিয়ম অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’র দিন থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যা পরবর্তী কয়েক দিনে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন এবং জামারায় পাথর নিক্ষেপসহ হজের অন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।

জেএইচআর

Link copied!