ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থগিত, উত্তেজনা বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২, ২০২৬, ১২:৪২ এএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থগিত, উত্তেজনা বাড়ার শঙ্কা

লেবানন ও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চুক্তির অগ্রগতি না হওয়ায় ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের আলোচনা ও বার্তা আদান-প্রদান আপাতত বন্ধ রেখেছে তেহরান।

ইরানের অভিযোগ, লেবানন ও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির মূল শর্ত ভঙ্গ হয়েছে। এসব কারণেই আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাসনিম আরও জানায়, গাজা ও লেবাননে হামলা বন্ধ এবং কিছু এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার না হলে ভবিষ্যতে কোনো কূটনৈতিক সংলাপ হবে না।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে আরও বড় পরিসরে পদক্ষেপ নেওয়ার বিষয়েও ভাবছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথে চাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এম জি

Link copied!