ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
আরাগচি

বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৯:০৫ পিএম

বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’

পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিনের লড়াইকে ‘ছেলেখেলা নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের সক্ষমতা দেশটির শক্তিরই প্রমাণ। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে রুখে দাঁড়ানো কোনো ছেলেখেলা নয়। এই সময়ে বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি ও সামর্থ্য দেখেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে সতর্ক করে আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে।

তবে সতর্কবার্তার পাশাপাশি তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেহরানের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজাই লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরাইলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইসরাইল ইরান-সম্পর্কিত আলোচনায় সুবিধা আদায়ের জন্য লেবাননে চাপ প্রয়োগ করছে।

তিনি বলেন, যেকোনো নতুন সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংকটের কেন্দ্রবিন্দুতে থাকবে লেবানন এবং ইসরাইলকে অতীতের তুলনায় আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

এম জি

Link copied!