ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০২:২৭ এএম

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা

উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে আগামী রবিবারের মধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে পশ্চিমা কূটনৈতিক সূত্র জানিয়েছে। সম্ভাব্য স্বাক্ষরস্থল হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চুক্তির ভাষা এখনো চূড়ান্ত করা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, শুধু নিজেদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ নয়, লেবাননেও যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।

খসড়া চুক্তিতে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দকৃত অর্থ ছাড় এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। পারমাণবিক ইস্যু ভবিষ্যৎ আলোচনার জন্য রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে এবং সে কারণেই নতুন সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে।

সম্ভাব্য চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে এবং অপরিশোধিত তেলের দাম কমেছে।

তবে লেবাননে যুদ্ধ বন্ধের শর্তটি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা স্মারকের পক্ষভুক্ত নয় তারা।

সমঝোতার আলোচনা চললেও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা পুরোপুরি কমেনি। উভয় পক্ষ থেকেই সামরিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।

এম জি

Link copied!