ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ভ্যাট রিটার্নের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ১২:৫২ এএম

ভ্যাট রিটার্নের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ল

আগামী জুলাই থেকে বাধ্যতামূলক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পূর্বে কাগজে জমা দেওয়া ভ্যাট রিটার্নগুলো ইলেকট্রনিক ভ্যাট ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে হার্ড কপিতে জমা দেওয়া মাসিক ভ্যাট রিটার্নগুলো ডিজিটালভাবে সংরক্ষণ ও অনলাইন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার সুবিধার্থে ইলেকট্রনিক ভ্যাট ব্যবস্থায় ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন উপ-মডিউল যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গত ৫ জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয়। তখন সব কাগজভিত্তিক ভ্যাট রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে ইলেকট্রনিক ভ্যাট প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এখনো বিপুল সংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পূর্বে জমা দেওয়া রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেনি। এ কারণে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সুযোগ দিতে সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যারা কাগজভিত্তিক রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হবে।

এ ক্ষেত্রে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতি স্থগিত রাখা হবে। ফলে ওই স্থিতির বিপরীতে ভবিষ্যতে কোনো ধরনের সমন্বয়ের সুযোগ থাকবে না।

এ ছাড়া ভ্যাট ফেরতের আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে সংরক্ষিত থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজস্ব বোর্ড। ফলে যেসব প্রতিষ্ঠান তাদের পূর্ববর্তী সব রিটার্ন ইলেকট্রনিক ভ্যাট প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করবে না, তারা ভ্যাট ফেরতের আবেদনও করতে পারবে না।

রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে চলমান কার্যক্রমে করদাতাদের সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এম জি

Link copied!