ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পানহাটের নিয়ন্ত্রণ নিয়ে পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৩:৪৩ পিএম

পানহাটের নিয়ন্ত্রণ নিয়ে পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ছোটশিমুলতলা পানহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ছোটশিমুলতলা পানহাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনাও ঘটে।

হঠাৎ সংঘর্ষে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার কারণ এবং সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

এম জি

Link copied!