ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নেত্রকোণায় ভুক্তভোগী পুলিশ পরিবারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ১১, ২০২৬, ০৩:১৮ পিএম

নেত্রকোণায় ভুক্তভোগী পুলিশ পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোণায় পুলিশ পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, জমি দখলের অপচেষ্টা, মানহানিকর অপপ্রচার এবং পূর্বে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য পুলিশ কনস্টেবল শাহজাহানের স্ত্রী পিয়ারা খানম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এসব অপপ্রচারের মাধ্যমে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে একপক্ষীয় বক্তব্য গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীও ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে। তারা এই মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!