ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৪:০৪ পিএম

কোম্পানীগঞ্জে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অশীষ কুমার কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাজ উদ্দিন সম্রাট, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমনসহ পার্টনার কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘পার্টনার কংগ্রেস’ হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত একটি অংশগ্রহণমূলক কর্মসূচি। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময়, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।

এম জি

Link copied!