ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাতিল হতে পারে আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৩:৫৪ পিএম

বাতিল হতে পারে আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির দায় প্রমাণিত হলে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের প্রাতিষ্ঠানিক দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে দায় প্রমাণিত হলে হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

এদিকে সকাল থেকে আদ-দ্বীন হাসপাতাল এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। তবে তাদের অবস্থানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হাসপাতালের চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাবে পর্যাপ্ত ও স্পষ্ট তথ্যের অভাব রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং আলোচনা শেষে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এম জি

Link copied!