ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৩:২৪ পিএম

হজ শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি, মৃত্যু ৪৯ জনের

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ জন হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন হাজি এবং বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন। বুধবার (১০ জুন) রাত পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ৩৫৫ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪৯৭ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৯ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৯১ জন।

এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদি এয়ারলাইন্স ৪৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। আর এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এম জি

Link copied!